মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


প্রকৃতি ও পরিবেশ রক্ষা করতে নির্দেশ প্রদান করে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহিব্বুল্লাহিল বাকী।।

দুনিয়ায় যুগে যুগে যেসব মহামারির আবির্ভাব হয়েছিল এবং বর্তমানে হচ্ছে- সবগুলোর জন্য অধিকাংশ ক্ষেত্রেই দায়ী- পরিবেশ দূষণ। আল্লাহতায়ালা ইচ্ছা করলে সবকিছু বিনা উৎস ও বিনা কারণে করতে পারেন।

আল্লাহতায়ালা কিন্তু তা করেন না। আল্লাহতায়ালা কিছু করার জন্য কিংবা ঘটানোর জন্য কিছু নিয়ম ও উৎস নির্ধারণ করেছেন, সেই নিয়ম ও উৎসের মাধ্যমে সবকিছু করেন এবং ঘটান। আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘আল্লাহতায়ালার নিয়মের মধ্যে কোনো পরিবর্তন পাবে না।’

হ্যাঁ, উৎস ও নিয়মবহির্ভূতভাবেও কিছু কিছু ঘটনা ঘটিয়ে দেখান তার কুদরত প্রকাশের জন্য। যা আমাদের জন্য ব্যতিক্রমী। আল্লাহতায়ালার জন্য তার কুদরতের বহিঃপ্রকাশ। প্রকৃতিতে বিচ্ছিন্নভাবে কিছু ঘটে না। প্রতিটি ঘটনা বা উপাদান অন্য ঘটনা বা উপাদান দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত। কাজেই প্রকৃতির সঙ্গে মানুষ যে ঘটনা ঘটাচ্ছে বা প্রকৃতির ওপর মানুষ যে হস্তক্ষেপ করছে তার কারণেই পরিবেশ নষ্ট ও অপরিচ্ছন্ন হচ্ছে।

পরিবেশ নষ্ট ও অপরিচ্ছন্ন হওয়ার কারণে একেকটি দুর্যোগ পৃথিবীতে দেখা দিচ্ছে। বর্তমানে যে করোনা ও তার নতুন নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন, ডেল্টার ইত্যাদির প্রাদুর্ভাব দেখা দিচ্ছে- তাও মনুষ্য সৃষ্ট পরিবেশ দূষণের ফল। সেজন্য রাসুলে পাক (সা.) যেমন অন্তর ও শরীরের পবিত্রতা অর্জনের গুরুত্ব দিয়ে বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। তেসনি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আল্লাহতায়ালা বলেছেন, ‘আল্লাহতায়ালা নিজে পরিচ্ছন্ন ও পরিচ্ছন্নতাকে পছন্দ করেন।’

উল্লেখ্য, পরিছন্নতা ও পবিত্রতার মধ্যে পার্থক্য রয়েছে। পবিত্রতা হলো- অন্তরকে গোনাহ থেকে মুক্ত রাখা, শরীরকে নাপাক থেকে মুক্ত রাখা।

পরিচ্ছন্নতার বিষয়টি আরও ব্যাপক, যার কারণে একজন ব্যক্তি তার শরীরকে নাপাক থেকে মুক্ত রাখলেও ঘরের আঙ্গিনায় আবর্জনা থাকলে, বা তার বাথরুম অপরিচ্ছন্ন হলে লোকটিকে পবিত্র বলা হলে ও সবাই লোকটিকে অপরিচ্ছন্ন বলবে। সেজন্য রাসুলে পাক (সা.) পবিত্রতা অর্জনের নির্দেশের সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতার নির্দেশ দিয়ে বলেন, আল্লাহতায়ালা পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন।

আল্লাহতায়ালা পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। আল্লাহতায়ালা শালীন, শালীনতাকে ভালোবাসেন। আল্লাহতায়ালা দানশীল, দানশীলতাকে পছন্দ করেন। তোমরা তোমাদের আঙিনা ও à¦