শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

করোনায় বিশ্বে একদিনে আক্রান্ত ১৬ লাখ, মৃত্যু সাড়ে ৬ হাজারের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ১৬ লাখে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও স্পেন।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ কোটি ৯৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ লাখ ৩৪ হাজার।

বুধবার করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭৯৭ জন।

আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৩৪ হাজার ৪৩৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯৯ হাজার ৮৮৩ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৩ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার ৯১০ জনে।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ১৮৬ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৪৮ লাখ ৬৯ হাজার ৬৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ হাজার ২৮২ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ১ হাজার ১১৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ১২ হাজার ৬৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৮৭ হাজার ৬০৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৬ হাজার ৫৭৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে à