শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের দিল্লির গোকালপুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার রাত ১টার দিকে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

দিল্লি ফায়ার সার্ভিস বিভাগের বরাতে শনিবার (১২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তাদরে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে সাতজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

দিল্লির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) দেবেশ কুমার মাহলা জানান, রাত ১টার দিকে আগুনের খবর পাওয়া যায়। এরপর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, ‘রাত ১টার দিকে গোকালপুরী এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যায়। আমরা ফায়ার সার্ভিস বিভাগের সঙ্গে যোগাযোগ করার পর তারা দ্রুত সাড়া দিয়েছে। প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

আগুনে ৬০টি কুঁড়েঘর পুড়ে গেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা দেবেশ কুমার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ