শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

অনাস্থার মুখে কতটা চাপে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা জাহাঙ্গীর খান তারিন তার দলের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল রোববার (১৩ মার্চ) দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইয়ের প্রধান নেতা ও প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলগুলো।

খোদ ইমরানের দল থেকে সংসদ সদস্যদের একাংশ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন) নেতা রানা ইহসান আফজাল খান।

অনাস্থা ভোটের পক্ষে রয়েছেন জাহাঙ্গীর তারিনও। তিনি একসময় ইমরানের প্রধান রাজনৈতিক সহযোগী ছিলেন। এর আগে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বাজদারের বিরুদ্ধেও অনাস্থার পদক্ষেপ নিয়েছিলেন।

দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি পিএমএল-কিউ সমর্থন দেয় তাহলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে চৌধুরী পারভেজ ইলাহিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান ইমরান বিরোধীরা। এছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে পিটিআইয়ের আরেক মন্ত্রী আব্দুল আলিমের নামও শোনা যাচ্ছে। তবে তারিন গ্রুপ আলিমকে সমর্থন করছে না।

ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থার বিষয় সমর্থন করার খবর প্রথমে নিশ্চিত করেছিলেন রাজা রিয়াজ নামে তারিন গ্রুপের এক সদস্য। পরে তিনি জানান, অনাস্থা পক্ষে ভোট দেওয়া হবে কি না সে ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাহাঙ্গীর তারিন দেশে ফিরলে তখন এ বিষয়ে স্পষ্ট জানা যাবে। এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি নাকি আব্দুল আলিম হবেন সে বিষয়েও চূড়ান্ত চুক্তি হয়নি।

ইমরান খানের ক্ষমতার বৈধ মেয়াদ আছে প্রায় ১৭ মাস। ক্ষমতায় আসার পর তারিনের সঙ্গে ইমরানের ঘনিষ্ঠতা কমতে থাকে। সরকারের প্রায় তিন বছরের মাথায় তিনি দলের ভেতর নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটা দল গঠন করেন। সেই দলটির চাপেই এখন পড়েছেন ইমরান।

এদিকে ইমরানকে সরানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বিরোধীদলগুলো দাবি করেছে, পিটিআইয়ের ২৮ আইনপ্রণেতা এবং সরকারি জোটের আরও কয়েকজন নেতার সঙ্গে তাদের সমর্থন আছে। সব মিলে ২০২ জন সংসদ সদস্যের সমর্থন থাকার দাবি করেছে তারা।

দেশটির সংবিধান অনুযায়ী, অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর আর প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিতে পারেন না।

বিরোধীদলের এক নে