শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

২০২২ এর প্রথম দুই মাসেই ইয়েমেনে ৪৭ শিশু হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এক বিবৃতিতে জানিয়েছে যে ২০২২ সালের প্রথম দুই মাসে ইয়েমেনে ৪৭ শিশু নিহত ও আহত হয়েছে।

ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, ইয়েমেন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের সাক্ষী। এদিকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) অনুমান করেছে যে, এই যুদ্ধের পর থেকে সাত বছরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ৩ লাখ ৭৭ হাজার ইয়েমেনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের জন্য সবচেয়ে বড় মূল্য দিয়েছে ইয়েমেনের জনগণ।

ইউনিসেফ এই বিবৃতিতে বলেছে "বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম দুই মাসে ইয়েমেনের বিভিন্ন এলাকায় অন্তত ৪৭ শিশু নিহত বা আহত হয়েছে।

ইয়েমেনের যুদ্ধ স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষা এবং অন্যান্য কল্যাণমূলক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই যুদ্ধের ফলে এপর্যন্ত ৩৩ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ স্কুল এবং শিবিরে বাস করছে। এসকল শরণার্থী শিবিরে যেখানে শোধিত পানি না পাওয়ায় কলেরার মতো রোগ ছড়িয়ে পড়ছে।

ইউনিসেফের মতে, যুদ্ধের ফলে দেশটির ২৫০০ টিরও বেশি স্কুল ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। এসকল স্কুল সৌদি জোট বাহিনীর হামলার ফলে ধ্বংস হয়েছে অথবা শরণার্থীদের আশ্রয় হিসাবে ব্যবহার করা হচ্ছে।

জাতিসংঘ অনুমান করেছিল যে, যুদ্ধের ফলে ইয়েমেনের প্রায় ২০ লাখ শিশু স্কুল থেকে বাদ পড়েছিল। ইউনিসেফ এই বিবৃতিতে আরও বলেছে, ইয়েমেনে সংঘাত বৃদ্ধির পর থেকে, জাতিসংঘ ১০ হাজার দুইশতটিরও বেশি শিশুর মৃত্যু ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জোর দিয়েছে যে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

গত অক্টোবরে সংস্থাটি জানিয়েছে, যুদ্ধে প্রায় ১০ হাজার শিশু নিহত হয়েছে। ইয়েমেনের ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে ইউনিসেফ জোর দিয়েছে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রয়োজন রয়েছে, যার মাধ্যমে ইয়েমেনের নাগরিক এবং তাদের সন্তানরা শান্তিতে বসবাস করতে পারে। কারণ এটা তাদের অধিকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ