শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ইউক্রেনে জেলেনস্কির সঙ্গে ৩ দেশের প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার হামলার মুখে পড়া ইউক্রেনের জন্য সমর্থন প্রকাশ করতে ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী ইউক্রেনে পৌঁছেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় কিয়েভে কারফিউ চলাকালে পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে চেক প্রধানমন্ত্রী ইউক্রেনীয়দের উদ্দেশে বলেন, তারা 'একা নন'।

রাশিয়ার হামলার শুরুর পর এই তিন প্রধানমন্ত্রীই প্রথম পশ্চিমা নেতা, যারা ইউক্রেন সফর করেছেন।

চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা টুইটে লেখেন, 'আমরা আপনার সাহসী লড়াইয়ের প্রশংসা করি। আমরা জানি আপনি আমাদের জন্যও যুদ্ধ করছেন। আপনি একা নন, আমাদের দেশগুলো আপনার পাশে রয়েছে।'

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাওয়েকি বলেন, ইউক্রেন হারালে ইউরোপ কখনোই একই রকম থাকবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আপনাদের এই সফর ইউক্রেনের জন্য সমর্থনের শক্তিশালী বহিঃপ্রকাশ।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল টুইটারে লেখেন, রাশিয়ার বিরুদ্ধে ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা নিয়ে এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র : বিবিসি

-এএ