শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ইসলামোফোবিয়া দূর করতে আন্তর্জাতিক দিবস ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৫ মার্চকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (১৫ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) সর্বসম্মতিক্রমে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর পক্ষ থেকে পাকিস্তানের প্রস্তাবটি গৃহীত হয়।

ওআইসির ৫৭ সদস্য এবং চীন ও রাশিয়াসহ আটটি দেশ প্রস্তাবটিকে পৃষ্ঠপোষকতা করে আসছিল।

বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে। এদিকে, প্রস্তাবটি গৃহীত হওয়ায় মুসলিম উম্মাহকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুনির আকরাম বলেন, ইসলামফোবিয়া এখন বাস্তবতা।

রেজুলেশনটির উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া এবং মুসলিমবিরোধী বিদ্বেষ সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানো। এছাড়া বিশ্বের সমস্ত ধরনের বর্ণবাদ, জাতিগত বৈষম্য, লিঙ্গ বৈষম্য এবং নেতিবাচক প্রথার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়া। একই সঙ্গে সব ধর্ম, বর্ণ ও জাতির মধ্যে সহনশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং আন্তঃধর্ম ও সাংস্কৃতিক সম্প্রীতির বার্তা প্রচার করা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের একটি মসজিদে ইসলামবিদ্বেষী এক ব্যক্তি গুলি করে ৫১ জনকে হত্যা করে। এজন্যই দিনটি ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস ঘোষিত হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ