শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

একদিনের ব্যবধানে বিশ্বে করোনা শনাক্ত-মৃত্যু বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে করোনা শনাক্ত ও মৃত্যু কখনো বাড়ে, কখনো কমে। গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা শনাক্ত-মৃত্যু বেড়েছে।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ৮৬ হাজার ৯৭৬ জন। এ সময় মারা গেছেন ৫ হাজার ২৭৭ জন।

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১১ লাখ ৯৫ হাজার ৩১৩ জন। এ সময় মারা গিয়েছিলেন ৪ হাজার ৯ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৭৬৭ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৭৩ হাজার ২১৬ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৯৩৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯২ হাজার ৩০২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ৬৪৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ১০৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ২৭৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৫ হাজার ৬৪৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ