শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

নেশার তালে নাচতে নাচতে নিজের বুকেই ছুরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে বৃহস্পতিবার রাতের ঘটনা এটি। বন্ধুদের সঙ্গে নেশা করার পর ‘হোলিকা দহন’ পালন করছিলেন এক ব্যক্তি। গান-বাজনার সঙ্গে নাচছিলেন তারা। হঠাৎই ঘটলো অন্যরকম ঘটনা।

গোপাল সোলাঙ্কি নামে এক ব্যক্তি নিজের বুকে ছুরি বসিয়ে দিলেন। এমন পরিস্থিতি দেখে ছুটে আসেন এক নারী। দেখতে পান যে গোপালের শরীর থেকে রক্ত ঝরছে। হাতে ছুরি নিয়ে নাচছিলেন গোপাল।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইনদওরের বনগঙ্গা এলাকায়। হতবাক স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি।

এনটি