সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সিদ্ধ না পোচ, কী ভাবে ডিম খাওয়া বেশি উপকারী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সকালের নাশতায় অনেকেরই ডিম খাওয়ার অভ্যাস আছে। তবে ডিম সিদ্ধ, ভাজা না পোচ করে খাবেন তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অনেকে আবার কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে রোজ ডিম খাওয়া থেকে বিরতও থাকেন। ওজন নিয়ন্ত্রণে রাখতে কেউ কেউ আবার খাদ্যতালিকা থেকে ডিমের কুসুম বাদ দেন।

কিন্তু পুষ্টিবিদরা বলছেন, ডিমের সাদা অংশ থেকে শুরু করে কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে । একটি ডিম থেকে প্রায় ৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়। অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি ১২, ভিটামিন এ, ডি প্রচুর পরিমাণে পাওয়া যায় ডিমে। এ ছাড়াও ডিমে থাকে কোলিন। লিভার ভাল রাখতে এই খনিজ খুবই উপকারী।

যেভাবে ডিম খেলে বেশি উপকারিতা মেলে-

পুষ্টিবিদদের মতে, তেলে ভেজে ডিম খাওয়ার চেয়ে কড়াইয়ে তেল মাখিয়ে পোচ করে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ডিম সেদ্ধ করে খাওয়াই ভালো। কারণ ডিমের পোচে ক্যালরির পরিমাণ অনেক বেশি থাকে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলেও পোচ এড়িয়ে চলার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে শিশুদের জন্য পোচ বেশ উপকারী।

অন্য দিকে, যারা ওজন কমাতে চাইছেন তারা নিশ্চিন্তে সিদ্ধ ডিম খেতে পারেন। কিংবা যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন ডিম সেদ্ধ। ডিমের সাদা অংশে সব চেয়ে বেশি প্রোটিন থাকে। সিদ্ধ করার পর ডিমের উপকারী উপাদানগুলি বজায় থাকে। পোচ করলে বা তেলে দিয়ে ডিম ভাজলে অনেক সময় সেই উপাদানগুলি নষ্ট হয়ে যায়। পুষ্টিবিদরা তাই নিয়মিত তাই সিদ্ধ ডিম খাওয়ার পরামর্শই দিয়ে থাকেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ