সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

মানিকছড়িতে কাসেমুল উলূম মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাসেমুল উলূম মাদরাসায় হেফজ সমাপনী হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মার্চ) বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে এ দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালক মাওলানা মুহা. আবুল বাশারের সভাপতিত্বে ও মুফতি মুহা. আনোয়ার হোসেনের পরিচালনায় দস্তারবন্দী ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন নানুপুর জামিয়া ওবায়দিয়ার মুহাদ্দিস মুফতি কুতুব উদ্দীন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে এই সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রহিম, উপজেলা যুবলীগ সভাপতি মুহা.সামায়উন ফরাজী সামু, তিনটহরী মহিলা মাদরাসার সাবেক পরিচালক মাওলানা দিদারুল আলম, মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফেজিয়া কওমি মাদরাসার পরিচালক মাওনালা হাফেজ ফজলুল হক, শিক্ষক মাওলানা নূর মুহাম্মদ, মহিসুন্নাহ হাফেজিয়া এবতেদায়ী মাদরাসার পরিচালক মাওলানা ফরিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহা.এমদাদুল হক, তিনটহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম,ইউপি সদস্য মো.হানিফসহ ছাত্রদের অভিভাবক ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুফতি কুতুব উদ্দিন তার আলোচনায় বলেন, মহাগ্রন্থ আল-কুরআন আল্লাহতালার ঐশী বাণী। যারা কুরআনের হাফেজ হয়েছেন তারা মহান আল্লাহর নিকট সর্বোত্তম এবং সম্মানিত ব্যক্তি। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের পিতা-মাতারা অত্যন্ত সৌভাগ্যবান।

তিনি সকলকে আল্লাহর অনুগ্রহ পেতে পবিত্র কুরআনের আদেশ নিষেধ মেনে চলার আহ্বান জানান।

আলোচনা শেষে মাদরাসায় হেফজ সমাপনী ৬জন হাফেজকে পাগড়ী প্রদান করেন প্রধান আলোচকসহ অতিথিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ