শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


ইসির আইনের অভাব নেই, বাস্তব প্রয়োগের ঘাটতি : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন কমিশনের বিধি-বিধানের অভাব নেই। কিন্তু বাস্তব এনফোর্সমেন্টের (প্রয়োগ) ঘাটতি আছে। এনফোর্সমেন্ট ক্যাপাসিটিটা আরও বর্ধিত করতে পারি কি না- সেই আলোচনা হয়েছে সংলাপে।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপ শেষে সিইসি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যে দল সরকারে থাকে তাদের কিছুটা বাড়তি এডভান্টেজ থাকে। কারণ, প্রশাসন, পুলিশ সবই তাদের নিয়ন্ত্রণে থাকে। ইসি তাদের ওপর কতটা নিয়ন্ত্রণ রাখতে পারে, সেটাই ব্যাপার।

আইনের কোনো অভাব নেই। কিন্তু প্রয়োগের দিক থেকে বাস্তব ঘাটতি রয়েছে। আমরা এনফোর্সমেন্টটা যেন ভালোভাবে করতে পারি, সেটা চেষ্টা করবো। এনফোর্সমেন্ট ক্যাপাসিটি আরও বাড়াতে পারলে তৃণমূলে ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি হয়। তাহলে কেন্দ্রে কেন্দ্রে গণ্ডগোল হবে না; আমরা অনুকূল পরিবেশ পাব।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের মতামত, পরামর্শ ও উপদেশ শোনার জন্য আজকের সংলাপের আয়োজন করা হয়েছে। এ আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। সবাই কথা বলেছেন এবং অনেক বিষয় নিয়ে এসেছেন। তাদের যে বক্তব্য শুনেছি, তা নিয়ে আমাদের নিজেদের মধ্যে পর্যালোচনা করবো এবং আমরা এগুলো নোট রাখবো।’

‘এখান থেকে নতুন কিছু আইন, কর্মপদ্ধতি ও কর্মপরিকল্পনায় যদি সংযোজন করতে পারি এবং এতে করে যদি নির্বাচনটা আরও অধিক গ্রহণযোগ্য, অবাধ, স্বচ্ছ হতে পারে, তাহলেই আমাদের সফলতা আসবে’, যোগ করেন কাজী হাবিবুল আউয়াল।

এর আগে সংলাপের সারসংক্ষেপ তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল। বিশিষ্টজনদের উদ্দেশে সিইসি বলেন, ‘ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। ভোটাররা ভোট দিতে না পারলে, বাধা এলে, পোলিং অফিসারদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হলে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। নির্বাচনটা অসম প্রতিযোগিতার হয়ে যায়। ভোটে সহিংসতার ব্যাপকতা থাকলে, ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলে। এটা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ এসেছে।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘যারা ডিক্লেয়ার করে দিয়েছেন নির্বাচনে অংশ নেবেন না, কিন্তু তাদের অংশগ্রহণ করাটা গুরুত্বপূর্ণ। তাদের কীভাবে আস্থায় আনা যায়, আমন্ত্রণ জানিয়ে ভদ্রভাবে আসার কথা বলে, তাদের কিছুটা