শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

ওয়াজ মাহফিল ধর্মীয় সভা সমাবেশে বাধা সরকারের অশুভ পরিণতি ডেকে আনবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয়শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য -সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

তিনি বলেন, ওয়াজ মাহফিল, ধর্মীয় সভা -সমাবেশে প্রশাসনের বাধা সরকারের অশুভ পরিণতি ডেকে আনবে।

গতকাল সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় আমার ওয়াজ মাহফিলে এবং সম্মেলনে প্রশাসন বাধা নিয়ে নাগরিক অধিকার কেড়ে নেয়ার তীব্র নিন্দা জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, ধর্র্মীয় সভা-সম্মেলনে বাধা দিয়ে ইসলামের গণজাগরণ দাবিয়ে রাখা যাবে না। প্রতিবাদ, সমাবেশ বন্ধ করে এবং নাগরিক অধিকার ভুলুণ্ঠিত করে সরকারের আখের রক্ষা হবে না।

সর্বথ্র জনতার রুদ্ররোষ সৃষ্টি হচ্ছে। জনতার এই রুদ্ররোষে সরকারের করুণ পরিণতি হতে বাধ্য। স্থানীয় একটি মসজিদে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় পীর সাহেব চরমোনাই গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, নিত্যদ্রব্যসহ সকল পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে নিম্ন আয় ও মধ্যবিত্তের মানুষেল মধ্যে চরম হাহাকার বিরাজ করছে। আর সরকারের কতিপয় মন্ত্রী-এমপিরা তা নিয়ে উপহাস করছে। এধরণের উপহাস সরকারের জন্য বুমেরাং হবে। তিনি বলেন, ৩১ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করার আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানার দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত : আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখার উদ্যোগে দাওয়াতী মাস উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।

কাওরান বাজারস্থ একটি মিলনায়তনে তেজগাঁও থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুরাদ হোসেন। থানা নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দসহ নতুন সদস্যগণ উপস্থিত ছিলেন।

মুহাম্মদ আমিনুল ইসলাম আরো বলেন, দেশের সামগ্রিক অবস্থা ভাল নয়। মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। দ্রব্যমল্যের কষাঘাতে মানুষ অস্থির। নামেমাত্র তেলের দাম কমিয়ে সৃষ্ট জনরোষ থেকে সরকার রেহাই পাবে না। সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ করে জনগণের পাচারকৃত টাকা ফিরিয়ে এনে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ