শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


ঢাকার তিন রুটে আরও ২২৫ বাস নামানোর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মহানগরে নতুন তিনটি রুটে আরও ২২৫টি বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনে বুড়িগঙ্গা হলে মঙ্গলবার দুপুরে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে এ তথ্য জানানো হয়।

কবে নাগাদ এসব বাস সড়কে নামবে সেটি ঠিক হয়নি- তবে কমিটি বলেছে, আগামী ৯০ দিনের মধ্যে প্রস্তুতিমূলক সব কাজ শেষ করা হবে।

সভা শেষে কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৭৫টি বাস নামানো হবে। সব মিলিয়ে নতুন করে আরও ২২৫টি বাস নামানো হবে।

যে তিন রুটে এই ২২৫টি বাস নামানো হবে, তার মধ্যে ২২ নম্বর রুটটি হলো- ঘাটারচর থেকে, বছিলা, মোহাম্মদপুর টাউন হল, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে সুলতানা কামাল সেতু পর্যন্ত। ২৩ নম্বর রুট হলো- বছিলা থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে কাঁচপুর পর্যন্ত এবং ২৬ নম্বর রুট হলো- ঘাটারচর থেকে পলাশী মোড়, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

মেয়র তাপস জানান, আগামী ৩০ দিনের মধ্যে আরও ২০টি বাস এ রুটে নামানো হবে। এ ছাড়া একই সময়ে আরও ৫০টি বাস নামানোর জন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানকে প্রস্তাব দেওয়া হয়েছে।

ঢাকার গণপরিবহণের মালিকের সংখ্যা দুই হাজারের বেশি। আর ঢাকা ও এর আশপাশে দুইশর বেশি রুটে বাস চলাচল করে। এসব বাসের চালকেরা যাত্রী তোলা নিয়ে প্রায়ই পাল্লাপাল্লিতে লিপ্ত হন। এতে দুর্ঘটনা ঘটছে প্রায়ই। এ ব্যবস্থা থেকে উত্তোরণে ২০০৪ সালে ঢাকার জন্য করা ২০ বছরের পরিবহণ পরিকল্পনায় ‘বাস রুট রেশনালাইজেশন’

কমিটি করার পরামর্শ আসে। বিশেষ এ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে লক্কড়ঝক্কড় বাস সড়ক থেকে তুলে নেওয়া। একইসঙ্গে বাসে বাসে পাল্লাপাল্লিও কমে যাবে। ফলে দুর্ঘটনাও এড়ানো যাবে।

এ লক্ষ্যে গত বছরের ২৬ মার্চ কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে ঢাকা নগর পরিবহণ নামের বাস সেবা চালু করেছে ‘বাস রুট রেশনালাইজেশন’ কমিটি। ‌তখন ৫০টি বাস দিয়ে এ রুটে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়।

বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও সভায় ছিলেন। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, নগরবাসীকে নিরাপদে বাস সেবা দেওয়ার লক