শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ইয়েমেনে যুদ্ধবিরতির প্রত্যাশায় জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ প্রতিনিধির কার্যালয় বলছে, আসন্ন রমজান মাসে ইয়েমেনে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি তদন্ত করা হচ্ছে।

হ্যান্স গ্রুন্ডবার্গের কার্যালয় থেকে জানা গেছে, শনিবার মাস্কাটে আনসারুল্লাহর প্রধান আলোচক ও ওমানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই বৈঠকে সাম্প্রতিক জাতিসংঘের পরামর্শ এবং ইয়েমেনের ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছে।
জাতিসংঘের দূত বলেন, বৈঠকে পবিত্র রমজান মাসে সম্ভাব্য যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করা হয়েছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের আগ্রাসনের ফলে বিশ্বের অন্যতম বিপর্যয়কর মানবিক সংকট তৈরি করেছে এবং জাতিসংঘের মতে, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ বা প্রায় ৩ কোটি মানুষের মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে এবং ১ কোটি ৩০ লাখের অধিক মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। সূত্র: ইকনা

-এটি