মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

উগান্ডার প্রাচীনতম মসজিদ সংস্কারের জন্য রং অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উগান্ডার বৃহত্তম পেইন্ট উৎপাদক কোম্পানি সেদেশের প্রাচীনতম মসজিদ পুনর্নির্মাণে সহায়তা করার জন্য তার কিছু পণ্য দান করেছে।

কানসাই প্লাসকন কোম্পানি শুক্রবার বিকেলে কাম্পালা শহরের এমবোগো মসজিদ পুনর্নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট পেইন্টটি পৌঁছে দিয়েছে।

কোম্পানির সিইও সন্তোষ গুমতে বলেছেন, আম্বোগো মসজিদ উগান্ডায় ইসলামের জন্য একটি প্রধান টার্নিং পয়েন্ট। একটি কোম্পানি হিসেবে আমরা ঐতিহাসিক এই মসজিদের ঐতিহ্য রক্ষায় মুসলিম সম্প্রদায়ের সাথে কাজ করা সঠিক বলে মনে করেছি।
ঐতিহাসিক এই মসজিদটি ১৯০৩ সালে নির্মিত হয়েছিল।

এই মসজিদে একসাথে ৪০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতো, যা জুমার নামাজের জন্য যথেষ্ট ছিল না। এজন্য এই মসজিদটি পুনর্নির্মাণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

মসজিদটি পুনর্নির্মাণর করলে সেখানে একসাথে ১৭০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। কানসাই প্লাসকন কোম্পানি ইতিমধ্যে উগান্ডার ধর্মীয় প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্য পেইন্ট দান করেছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ