বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্থদের মধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে ৪০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

সোমবার (২৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলার বিভিন্ন গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজনকে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

যারা সহায়তা পেয়েছেন- আমির উদ্দিন, নন্দিরগাঁও, আবুল কালাম কুলুমছড়ারপার, (রুস্তমপুর ইউনিয়ন), এখলাছ উদ্দিন, শিমুলতলা, সদর ইউনিয়ন ও সুয়াইবুর রহমান কুলুমছড়ারপার, রুস্তমপুর ইউনিয়ন।

উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কিন্তু কিছুটা সহযোগিতা করার উদ্দ্যেশে উপজেলা পরিষদ থেকে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ