রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

কাল শেষ হচ্ছে হাইয়াতুল উলয়ার পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদীসের (তাকমীল) কেন্দ্রীয় পরীক্ষা শেষ হবে আগামীকাল ৩১ মার্চ (বৃহস্পতিবার)। পরীক্ষা শুরু হয়েছিল ২১ মার্চ থেকে।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পরীক্ষা বন্ধ  ছিল একদিন। পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা  চলেছে।

হাইয়াতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মুহা. অছিউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেছিল, পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ৩৩টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ২৩১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯।

পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দেশবাসী সকলের নিকট বিশেষভাবে দু‘আর আবেদন করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ