শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নিউমার্কেট এলাকায় সং*ঘর্ষ, মুহুর্মুহু ক*কটেল বি*স্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ মার্চ) রাত ৮টার কিছু সময় পর সংঘর্ষ শুরু হয়। তবে ঠিক কী কারণে সংঘর্ষ লেগেছে তা কেউ বলতে পারছে না।

জানা গেছে, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতার্মীরা কলেজের সামনে রাস্তা আটকে হেলমেট ও দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও হেলমেট-অস্ত্রসহ অবস্থান করছে। সংঘর্ষের সময় প্রায় ২০টির মতো ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটেছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী বলেন, ঢাকা কলেজের তিন ছাত্রকে টিটি কলেজের ছাত্ররা মারধর করেছে। যতদূর জানি এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এখনো সংঘর্ষ চলছে।

নিউমার্কেট-কলাবাগান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলছে। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ