শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রু'শ হা*মলায় ১১৭৯ বেসাম'রিকের মৃ*ত্যু: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত এক হাজার ১৭৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এক মাসের অধিক সময় ধরে চলা এই অভিযানে এক হাজার ৮৬০ জন আহত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির বিবৃতির বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বিস্ফোরণের কারণেই অধিকাংশ মৃত্যু হয়েছে। বিশেষ করে যেসব বিস্ফোরণ বেশী জায়গায় বিস্তৃত হয়েছে তাতে মৃত্যুও বেশি হয়েছে। তাছাড়া ভারী আর্টিলারি, রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্র ও এয়ার স্ট্রাইকের কারণেও প্রাণহানির ঘটনা ঘটেছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৫৫ শিশু, ১৭২ নারী, ৪৯ কিশোর-কিশোরী, ২৩৬ পুরুষ শনাক্ত করা গেছে। এছাড়া ৬৬৭ জনের মরদেহ পাওয়া গেলেও তাদের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

-কেএল