বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নে'তাকর্মীর বি'রুদ্ধে মা*মলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতিতে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা গটে। এ ঘটনায় আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত পৌনে ১২টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান।

মামলায় যুবলীগ নেতা রাহিদ হাসান, মেজবাহ উদ্দিন হেলাল, রাকিব, সাদ্দাম, সুখী, বিপ্লব, মাহফুজ, জিল্লু ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে বিবাদী করা হয়েছে।

এদিকে একই ঘটনায় শনিবার (২৬ মার্চ) রামগতি থানায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

রামগতি থানার (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনার দিন এজাহার নামীয় ৫০ জনসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে আদালতে মামলার বিষয়টি জানা নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফিরছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন স্লোগানে মুখরিত ছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। পরে বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া করে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয় বলে দু’দলের নেতারা দাবি করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ