সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

অবৈ’ধ অ’নুপ্র’বেশ করায় ভা’রতী’য় নাগরিক আ’টক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় লক্ষ্মীপুরের রায়পুরে রাজেশ (৫৪) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শিপন বড়ুয়া বলেন, রাজেশ ভারতীয় নাগরিক। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজেশ পুলিশকে জানিয়েছে, তিনি ভারতের পাঞ্জাবের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি দিল্লিতে থাকেন। চারদিন আগে যশোর সীমান্ত অতিক্রম করে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। ঘুরতে ঘুরতে তিনি রায়পুর চলে আসেন। তবে কি কারণে বাংলাদেশে প্রবেশ করে রায়পুর এসেছেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ মার্চ) মধ্যরাতে রায়পুরের বামনী ইউনিয়নের সাগরদি গ্রামের একটি চা দোকানে রাজেশ ঘোরাফেরা করছিল। এসময় স্থানীয়দের কাছে তাকে সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয়রা তার পরিচয় জানতে চায়। কিন্তু রাজেশ বাংলা ভাষা বুঝতে পারেনি। এসময় তিনি হিন্দি ভাষায় কথা বলেন। পরে স্থানীয়রা রায়পুর থানা পুলিশকে খবর দিলে রাজেশকে আটক করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ