শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রমজানেও চলবে টিকাদান কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বলেন, করোনাভাইরাস থেকে জনগণের সুরক্ষা নিশ্চিতে রমজান মাসেও স্বাভাবিক নিয়মে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।

টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে ২৮ মার্চ, যা ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এটি আরও তিনদিন বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

জাহিদ মালিক বলেন, গত ২৬ ফেব্রুয়ারি যাদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল তাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া চলমান থাকবে আরও তিনদিন। আমরা ৮০ শতাংশ টিকা দেওয়ার লক্ষ্যে টিকার বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম আরও তিনদিন চালাব।

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য খাতকে ডিজিটালাইসড করা হবে। আমরা প্রত্যেকটি হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় আনব এবং তা সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ