শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

লালবাগে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর লালবাগের আজিমপুর নিউ পল্টন এলাকার একটি বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহা. মজনু (৩৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

নিহতের সহকর্মী মুহা. সুমন জানান, আজিমপুর নিউপল্টন এলাকার ৬৩/৬৪ নম্বর বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মজনু। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,মজনুর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ আলী। আজিমপুরের শেখ সাহেব বাজার এলাকার ৪৪/জি নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতো মজনু। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ