শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ডা. জা*কির না'য়েকের গবেষণা প্রতিষ্ঠানকে নি'ষিদ্ধ করলো ভা*রত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলোচিত ইসলামিক স্কলার, গবেষক ও লেখক ডা. জাকির নায়েকের ইসলামিক গবেষণা ফাউন্ডেশনকে (আইআরএফ) নিষিদ্ধ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এনডিটিভি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভিন্ন অভিযোগে পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।

এক প্রজ্ঞাপনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আইআরএফ মুসলিম তরুণদের চরমপন্থায় আসতে উসকানি দিচ্ছে। জাকির নায়েকের বক্তৃতা আপত্তিকর কারণ তাতে বলা হচ্ছে, প্রত্যেক মুসলিমের জঙ্গি হওয়া উচিত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাকির নায়েক কম বয়সীদের জোর করে ধর্মান্তরিত করার জন্য উসকানি দিচ্ছেন। আত্মঘাতী বিস্ফোরণকে সমর্থন করা, হিন্দু, দেবদেবী ও অন্যান্য ধর্মের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

-কেএল