শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মুফতি রুহুল আমীনকে খতীব নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রীকে মোবারকবাদ: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুফতী রুহুল আমীনকে খতীব পদে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

এক বিবৃতিতে তিনি বলেন, নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে জাতীয় মসজিদে একজন স্বনামধন্য বিশিষ্ট আলেমেদ্বীনকে নিয়োগ দেয়ায় জাতির বহু দিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, মুফতী রুহুল আমীন বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মুজাহেদে আযম আল্লামা শামসুল হক ফরিদপুরী( সদর সাহেব হুজুর রহ,এর) সুযোগ্য সন্তান। আমরা আশাবাদী দলমতের উর্ধ্বে থেকে জাতিকে ঐক্যবদ্ধ রেখে তাঁর পিতার মতো সহীহ আক্বিদার প্রচার প্রসারও ইসলামের পক্ষে জোরালো ভূমিকা পালন করবেন।

তিনি নব নির্বাচিত খতীবের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ