শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রমজানে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-অফিস ৩টা পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিস ও বাস চলাচলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

ক্লাস ও অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারাণ করা হয়েছে। আগে ছিল ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। এ ছাড়া দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়া করা পরিবহনগুলো সকাল ৮টা, সকাল ১০টা, দুপুর দেড়টা ও ইফতারের ৩০ মিনিট পর কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। এ ছাড়া সকাল ৯টা, দুপুর ১২টা, বিকাল ৩টায় ও ইফতারের ১৫ মিনিট পর কুষ্টিয়া-ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে যাবে।

এদিকে সেশনজট কমাতে ২০ এপ্রিল অর্থাৎ ১৮ রমজান পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ