শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বাংলাদেশ এখন অন্যদের জন্য ‘উন্নয়নের রোল মডেল’: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ এখন আর ‘উন্নয়ন মিরাকল’ নয়। বাংলাদেশ এখন অন্যদের জন্য ‘উন্নয়নের রোল মডেল’। অর্থনীতির আকারে বর্তমান বিশ্বে বাংলাদেশ ৪১তম, যা ২০০৬ সালে ছিল ৬০তম।

রোববার (৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।

অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫১ বছর পর বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে অর্থনীতির ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ এক নতুন উচ্চতায় অবস্থান নিয়েছে। স্বাধীনতার পরে আমাদের অর্থনীতি জিডিপিতে ১০০ বিলিয়ন ছাড়াতে সময় লেগেছিল ৩৮ বছর। গত ১২ বছরে সেটি চারগুণ বৃদ্ধি পেয়ে ৪১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্র বিস্তৃত হয়েছে। এ সময় কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশ বিনিয়োগের জন্য উত্তম স্থান জানিয়ে মুস্তফা কামাল বলেন, এখানে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ খুবই লাভজনক। তাই এখানে যুক্তরাষ্ট্রকে আরও বেশি বিনিয়োগের জন্য নতুন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। তিনি কোভিড-১৯ এর কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ ও টিকা কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা নিয়ে পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি অর্থনৈতিক ক্ষেত্র বিদ্যমান। তিনি বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, বিনিয়োগে প্রদত্ত সুযোগ-সুবিধা, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের (জনমিতিক লভ্যাংশ) সুফল, বন্ধুসুলভ আচরণ, কর্মক্ষম জনবলের সহজলভ্যতাসহ বিভিন্ন সুবিধার কথা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ