শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৭৭ কোটি টাকা ফেরত চেয়ে ই-অরেঞ্জ গ্রাহকদের রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৭৭ কোটি টাকা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ই-অরেঞ্জের প্রতারণার শিকার ৫০০ গ্রাহক।

আজ রোববার গ্রাহকদের পক্ষে ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এই রিট আবেদন দায়ের করেন।

রিটে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এ ছাড়া গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। আগামীকাল সোমবার (৪ এপ্রিল) এ বিষয়ে শুনানির কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে ই-অরেঞ্জের যাত্রা শুরু হয়। কিন্তু গত বছরে গ্রাহকদের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ