শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ছুটি বাড়লো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এসব প্রতিষ্ঠানে আগামী ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলার কথা ছিল।

আজ সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে নির্দেশনা জারি করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তার প্রেক্ষিতে দেশের সকল মাধ্যমিক স্কুল ও কলেজে ক্লাস নেয়া হচ্ছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এক সভায় সেটি পরিবর্তন করে ক্লাস কমিয়ে রোজা ও ঈদের ছুটি বাড়ানো হয়েছে।

তবে সরকারি প্রথমিক বিদ্যালয়ের ছুটি কমানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম। তিনি সোমবার বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে গেছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ