শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘রমজানে অশ্লীলতা বেহায়াপনাসহ সব ধরণের গুণাহ ছেড়ে দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজানে অশ্লীলতা বেহায়াপনাসহ সব ধরণের গুণাহ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

রোববার (৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, পবিত্র মাহে রমজান চলমান। এ রমজান মাসে আল্লাহ পাক রাব্বুল আলামীন মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেন। কুরআন নাযিলের কারণে অন্য মাসের তুলনায় রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। কুরআন নাজিলের মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াতসহ ইবাদত বন্দেগী ও তাওবা ইসতেগফার করুন। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অশ্লীলতা, বেহায়পনাসহ সকল ধরণের গুণাহ ছেড়ে দিন। ধনীরা ইফতার সামগ্রী নিয়ে গরীব ও অসহায়দের পাশে দাঁড়ান। ধনীদের সম্পদে গরীব অসহায় ও অনাথদের অধিকার রয়েছে। এ মাসে বেশি বেশি দান সদকা করুন। আল্লাহ পাক এ মাসে অন্য মাসের তুলনায় সওয়াব অনেক বেশি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নেতৃদ্বয় ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে বলেন, আল্লাহকে ভয় করুন। একজন মুমিন সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিতে পারে না। আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান উপলক্ষ্যে জিনিসপত্রের দাম কমিয়ে দিন। আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন। দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখুন। শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস সময় মতো পরিশোধ করুন।

নেতৃদ্বয় আরও বলেন, রমজান এসে আমাদের স্মরণ করিয়ে দেয়। কুরআন নাজিলের মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠিত হলে সামজ ও রাষ্ট্রে শান্তি প্রবাহিত হবে। বন্ধ হবে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালোবাজিরসহ সকল অপকর্ম ও গর্হিত কাজ ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ