শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হাসপাতালে ভর্তি আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রুটিন চেকআপের পর হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর তাকে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের ছেলে মাওলানা সদরুদ্দীন মাকনুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আওয়ার ইসলামকে জানান, রমজানের আগে থেকেই বাবার শরীর-স্বাস্থ্য ভালো যাচ্ছিলো না। কিন্তু তিনি এই মহিমান্বিত মাসটি আল্লাহর জন্য ব্যয় করে—অতঃপর প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু আজ সকালে তাঁর রুটিন চেকআপে রক্তে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়। ফলে সবকিছু বিবেচনায় নিয়ে তাঁর চিকিৎসক হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিয়েছেন।

দেশবাসীর কাছে আল্লামা মাসঊদের দ্রুতপরিপূর্ণ আরোগ্য কামনায় দুআ চেয়ে মাওলানা মাকনুন বলেন, আশা করা যাচ্ছে কয়েকদিনের ভেতরই তিনি সুস্থ হয়ে বাসায় প্রত্যাবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের নিকট দুআ প্রত্যাশী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ