শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

শুভাকাঙ্খীদের প্রতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর পরিবারের বিশেষ বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫ টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দেশের  খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।

খ্যাতিমান এই ওয়ায়েজের মুক্তির পর তার পরিবারের পক্ষ থেকে শুভাকাঙ্খীদের কাছে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। পরিবারের পক্ষে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ভগ্নিপতি মাওলানা আশরফুল ইসলাম এক ফেসবুক লাইভে এই বার্তাটি দিয়েছেন।

লাইভে তিনি বলেছেন, ‘সম্মানিত দেশবাসী আপনাদের একটি বার্তা দেওয়ার জন্য মূলতে লাইভে আসা।আলহামদুলিল্লাহ, আমাদের সবার প্রিয় মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অল্প কিছুক্ষণ আগেই মুক্তি পেয়েছেন’।

‘হুজুর বর্তমানে শারিরিকভাবে অসুস্থ। আপনারা সবাই হুজুরকে মহব্বত করেন। অনেকেই দীর্ঘ এক বছর তার জন্য দোয়া করেছেন, খবর রেখেছেন। সবাইকে ধন্যবাদ’।

‘তবে এখন যেহুতু হুজুর কিছুটা অসুস্থ তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হুজুর নিজেও এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছেন; এই সময়ে তার সঙ্গে যেন সাক্ষাৎ করা না হয় এবং কেউ সাক্ষাতের আবেদন না করেন’ বলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ভগ্নিপতি মাওলানা আশরফুল ইসলাম।

ভিডিও বার্তায় তিনি আরো বলেছেন, ‘হুজুর বর্তমানে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন। এরপর আবার আপনাদের মাঝে ফিরে আসবেন এবং সবার সঙ্গে সাক্ষাৎ করবেন’।

‘যেহেতু দীর্ঘ দিন পর তিনি বাসায় ফিরছেন তাই এখন ফোনে যোগাযোগ করা যেতে পারে, কিন্তু সরাসরি সাক্ষাৎ অথবা সাক্ষাতের আবেদন করে কেউ তাকে কষ্ট দিবেন না। সবার কাছ থেকে আন্তরিক ভালোবাসা ও দোয়া কামনা করছি’।

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ভগ্নিপতি আরো বলেছেন, ‘হুজুরের পক্ষ থেকে বলা হয়েছে, অল্প দিনেই যেন সবাইকে নিয়ে বসার ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করা হবে। এবং হুজুর বলেছেন, কেউ যেন বিক্ষিপ্তভাবে আলাদা দেখা করতে না আসেন’।

মাওলানা আশরফুল ইসলাম ভিডিও বার্তার শেষে বলেছেন, ‘মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নিজেও সবার কাছে দোয়া চেয়েছেন’।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ