সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পারিবারিক বন্ধন রক্ষায় সম্মিলিত ভূমিকা জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি ‘শাপলা চত্বর মামলায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক’ ফরজ নামাজের পর রাসুলুল্লাহ (সা.) যেসব দোয়া পড়তেন কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা

অবশেষে ক্ষমতা ছাড়লেন ইয়েমেনের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইয়েমেনের একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি।

আজ বৃহস্পতিবার নিজের ক্ষমতা ছাড়ার পাশাপাশি তার বিতর্কিত ডেপুটিকেও বরখাস্ত করেছেন। সাত বছর ধরে চলা যুদ্ধের ইতি টানতে সৌদি আরবের সমর্থনেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

মনসুর হাদির ঘোষণার পর সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারকে তিনশ’ কোটি ডলার আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে রিয়াদ। একই সঙ্গে তারা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছে।

২০১৬ সালের পর প্রথমবারের মতো গত শনিবার দুই মাসের যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো। এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদি নতুন পদক্ষেপের ঘোষণা দেন।

এক টেলিভিশন ভাষণে মনসুর হাদি বলেন, ‘আমি অপরিবর্তনীয়ভাবে সংবিধান, উপসাগরীয় উদ্যোগ এবং তাদের নির্বাহী ম্যাকানিজমের সঙ্গে সঙ্গতি রেখে আমার পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে হস্তান্তর করছি।‘

২০১৪ সালে হুতি বিদ্রোহীদের হামলার পর রাজধানী সানা থেকে উৎখাত হয় মনসুর হাদির সরকার। মনসুর হাদি যে কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন তাতে একজন চেয়ারম্যান এবং তার সাত ডেপুটি রয়েছেন। এর নেতৃত্ব দেবেন রাশাদ আল-আলিমি। তার প্রতি সৌদি আরবের সমর্থন রয়েছে। এ ছাড়া দেশটির রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তার নিবিড় সম্পর্ক রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ