শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফেরাউনের বংশধর এখনো বাংলাদেশে আছে: সানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অভিনয়ের থেকে এখন ফেসবুকেই বেশি সরব চিত্রনায়ক ওমর সানী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ও সমসাময়িক বিষয় নিয়ে প্রায়ই কথা বলেন এই অভিনেতা।

এবার তিনি মুখ খুললেন তরমুজ নিয়ে। কেজি দরে বিক্রিকে ফেরাউনের ব্যবসার সঙ্গে তুলনা করেন তিনি। এমনকি জানিয়ে দেন, আর কখনো এভাবে তরমুজ কিনবেন না।

আজ বৃহস্পতিবার এক পোস্টে সানী লিখেছেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের ব্যবসা। সে তরমুজ পিস হিসেবে কিনে এনে পাল্লায় মেপে বিক্রি করত। মেপে অনেক দামে বিক্রি করার কারণে সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না।’

তিনি আরও লেখেন, ‘আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গেছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশ এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। সৃষ্টিকর্তা এদের হেদায়েত দান করুন। কেজি দরে তরমুজ কিনব না আমি, প্রতিজ্ঞা করেছি।’

সানী নিজের প্রোফাইলে পোস্টটি করলেও দেখা যায় লেখাটি মূলত কপি করেছেন তিনি। ২০২১ সালে বেশ কিছু পেজে এমন লেখা ছড়িয়েছিল। সেটাই তিনি নিজের প্রোফাইলে ক্রেডিট ছাড়া শেয়ার করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ