শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৫ গ্যাসকূপে উৎপাদন শুরু, কমতে পারে ভোগান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ হওয়া ৬টি কূপের মধ্যে পাঁচটি চালু হয়েছে। একটি ছাড়া সব কূপে গ্যাস উৎপাদন হচ্ছে।

বিবিয়ানায় নিয়োজিত শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোর থেকে বন্ধ হওয়া ছয়টি কূপের মধ্যে পাঁচটি কূপে উৎপাদন শুরু হয়েছে। অপর কূপটিতে উৎপাদন শুরু করতে আরও কিছু সময় লাগবে।

নির্দিষ্ট করে সময় বলা সম্ভব নয় যে, কত দিনের মধ্যে এটি সচল হতে পারে। আগামীকালও আবার আরও ২-৩ দিন সময়ও লাগতে পারে।

এর আগে সোমবার একটি, মঙ্গলবার সকালে দু’টি এবং সন্ধ্যায় আরও একটি কূপ চালু করা হয়। এ নিয়ে বর্তমানে পাঁচটি কূপ সচল হয়েছে। সচল হওয়া কূপ থেকে গ্যাস উৎপাদন অব্যাহত রয়েছে। অবশিষ্ট কূপটির কার্যক্রম ফিরিয়ে আনার জন্য অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন।

উল্লেখ্য, রোববার সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এ জন্য জরুরি ভিত্তিতে দু’টি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ