শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বায়তুল মোকাররমে রমজানের প্রথম জুমা পড়াবেন নতুন খতিব, আলেমদের উপস্থিতি ব্যাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আজ ৮ এপ্রিল (শুক্রবার) দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ বছরের রমজানের প্রথম জুমা পড়াবেন  নতুন খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন।

নির্ধারিত সময়ে জুমা পড়াতে মুফতী রুহুল আমীন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মিম্বরে যাবেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা তাসনিম।

এদিকে জাতীয় মসজিদে নতুন খতিবের রমজানের প্রথম জুমা উপলক্ষে ইতোমধ্যেই মুসল্লিদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। উপস্থিত মুসল্লিদের মাঝে আলেম-ওলামাদের সংখ্যাও ব্যাপক। আশা করা হচ্ছে নতুন খতিব মুফতী রুহুল আমীনের নিয়োগের মাধ্যমে ‘জাতীয় মসজিদ’ আবারো সেই পুরোনো জৌলস ফিরে পাবে।

নতুন খতিবের নিয়োগের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সর্ব শ্রেণীর মুসল্লি। বিশেষত দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আলহাইয়াতুল উলিয়ার চেয়ারম্যানসহ দেশের শীর্ষ স্থানীয় আলেমরা অভিনন্দন জানিয়েছেন নব মনোনিত খতিব মুফতি রুহুল আমীনকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩১ মার্চ) মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মুফতি রুহুল আমীন দেশের প্রখ্যাত আলেম মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.-এর ছেলে। তিনি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআ’তুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার সদস্য। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড আব গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ