শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছাল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ বৈশ্বিক পাসপোর্ট সূচকের তালিকা প্রকাশ করেছে। সংস্থাটির ২০২২ সালের দ্বিতীয় সংস্করণের শক্তিশালী পাসপোর্ট সূচকে অবনতি ঘটেছে বাংলাদেশের।

এতে বাংলাদেশের অবস্থান ১০৪তম, যা গত প্রান্তিকের চেয়ে এক ধাপ নিচে। ওই প্রান্তিকে গতবার বাংলাদেশ একবারে পাঁচ ধাপ ওপরে উঠে ১০৩তম হয়েছিল।

মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠান।

যেখানে সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া।

এদিকে, পাসপোর্ট সূচকে বাংলাদেশের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের র‌্যাংকিং ৮৪। মিয়ানমারের অবস্থান ৯৮। এখন অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা রয়েছে ১০৩ নম্বরে। আর পাকিস্তানের অবস্থান ১০৯তম।

এছাড়া গত প্রান্তিকের সূচকের সঙ্গে তুলনা করলে শীর্ষ ১০ র‌্যাংকিংয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। জাপান ও সিঙ্গাপুর গতবারও শীর্ষস্থানটি দখলে রেখেছিল। দেশ দু’টির পাসপোর্টধারীরা আগে থেকে ভিসা নেওয়া ছাড়াই বিশ্বের ১৯২টি গন্তব্যে প্রবেশাধিকার পান।

এদিকে, এবারের তালিকায় ইউক্রেনের র‌্যাংকিং ৩৪ এবং রাশিয়া এবার কয়েক ধাপ নেমে ৪৯-এ অবস্থান করছে। গতবার রাশিয়ার র‌্যাংকিং ছিলো ৪৬তম স্থানে। এছাড়া এবারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্যের পাসপোর্ট। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে ষষ্ঠ স্থানে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ