শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‌‘স্বাস্থ্যখাত ধ্বংস হলে বাংলাদেশ কীভাবে করোনার তিন ঢেউ মোকাবিলা করল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‌‘স্বাস্থ্যখাত যদি ধ্বংসই হয়, তাহলে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ কীভাবে করোনাভাইরাসের তিনটি ঢেউ কার্যকরভাবে মোকাবিলা করল? ১৩০টি দেশ যখন কোভিডের টিকা দেওয়া শুরুই করেনি তখন বাংলাদেশ টিকা কার্যক্রম শুরু করেছে এবং একসঙ্গে কোটি মানুষকে টিকা দিয়েছে।’

আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুলের এই বক্তব্যের বিষয়ে ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশের টিকা কার্যক্রম নিয়ে জাতিসংঘের মহাসচিব প্রশংসা করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে, কিন্তু মির্জা ফখরুলরা করতে পারেন না। তাই স্বাস্থ্যখাত নিয়ে তার বক্তব্য বিএনপির সবকিছুতে ‘কিন্তু খোঁজা’ ও চিন্তার দৈন্যের বহিঃপ্রকাশ।’

নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নানামুখী ষড়যন্ত্রের মধ্যেও সরকারের বিবিধ পদক্ষেপের কারণে গত কয়েকদিন ধরে নিত্যপণ্যের মূল্য কমতির দিকে। এর মধ্যে পেঁয়াজ, শাকসবজি, মুরগির দাম কমেছে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ