বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। আক্রান্তের সংখ্যা কমেছে। মৃত্যুর সংখ্যাও প্রায় শূন্যের কোঠায়।

আজ শনিবার (৯ এপ্রিল) সকালে মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। একদিনে ১ কোটি ডোজ করোনা টিকা দিয়ে বিশ্বে বাংলাদেশ নজির সৃষ্টি করেছে।

তিনি বলেন, বাংলাদেশে করোনার ভ্যাকসিন ব্যবস্থাপনা পদ্ধতি একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু হতে যাওয়া নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিটের বিষয়ে মন্ত্রী বলেন, নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট চালু করতে ইতিমধ্যে সবপ্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু বাকি রয়েছে এই ইউনিটের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়োগ। দ্রুততম সময়ের মধ্যে সেটাও সম্পন্ন হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ