শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভাঙ্গা হাইওয়ে থানার সেই ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সেই নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এস.এম আসাদুজ্জামানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে ফরিদপুরের হাইওয়ে পুলিশ সুপার এ প্রত্যাহার আদেশ দেন। এরপর ওই ওসি পুলিশ সুপারের কার্যালয় হাজিরা দেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ফরিদপুর-মাদারীপুর রিজিয়ন সহকারী পুলিশ সুপার (ফরিদপুর সার্কেল) এএসপি নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সংবাদ সম্মেলন করা এবং অসঙ্গতিপূর্ণ কথা বলায় তাকে ক্লোজড করা হয়েছে। এটা মিস ম্যানেজমেন্ট।

প্রসঙ্গত, ওসি আসাদুজ্জামান বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যের শেষ লাইন দুটিতে লেখা ছিল- হাইওয়ে থানা পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব হাইওয়ে পুলিশ নেবে না। এমন বক্তব্যের পর এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ