শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘প্লাস্টিক বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, প্লাস্টিক বর্জ্য সংগ্রহের ওপর নজর দিতে হবে। কারণ, এ থেকেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সব রপ্তানিকারকের জন্য একই হারে করপোরেট কর নির্ধারণ ও বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রদান করতে হবে। এ ছাড়াও এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার আগে আমাদের অবকাঠামো উন্নয়ন করতে হবে।

শনিবার (৯ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ পরবর্তী সময়ে টেকসই রপ্তানি বৃদ্ধি; প্লাস্টিক খাতের কৌশল নির্ধারণ’ শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের রপ্তানি বৃদ্ধিতে পণ্যের বহুমুখীকরণের কোনো বিকল্প নেই, যেখানে প্লাস্টিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মো. জসিম উদ্দিন বলেন, ব্যাকওয়ার্ড লিংকেজসহ প্লাস্টিক খাতের বাৎসরিক রপ্তানি প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এ খাতের বিকাশে নীতিসহায়তা প্রদান, দেশে বিশ্বমানের টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, উৎপাদিত পণ্যের পেটেন্ট স্বত্ব, নতুন নতুন পণ্য উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ, এসএমইদের সক্ষমতা বাড়ানো বিশেষ করে রপ্তানি পণ্য জাহাজীকরণে বিদ্যমান শুল্ক হ্রাস করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ