শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বাসায় ফিরেছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

রোববার (১০ এপ্রিল) দুপুরে হাসপাতাল থেকে তিনি বাসায় এসেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের জ্যেষ্ঠ পুত্র মাওলানা সদরুদ্দীন মাকনুন।

তিনি বলেন, সোডিয়াম স্যালাইন প্রদান এবং চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে, সর্বোপরি আল্লাহ তাআলার অপার দয়ায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।

মাওলানা মাকনুন বলেন, আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো সমস্যাও পাওয়া যায়নি হযরতের শরীরে। আশা করছি দীর্ঘ ২ বছর পর তার পেছনে শোলাকিয়ায় ঈদের নামায আদায়ে মুসুল্লীদের আকাঙ্ক্ষাও এবার পূরণ হবে ইনশাআল্লাহ।

চিকিৎসকরা বাসায় পর্যাপ্ত বিশ্রাম নেয়ার সাথে সাথে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বলেছেন।

উল্লেখ্য, রক্তে সোডিয়ামের ঘাটতি তৈরি হওয়ায় গত মঙ্গলবার রাতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে রাজধানীর একটি হাসপাতালের ভর্তি করা হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ