শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

এক বিমানের লেজে আরেক বিমানের ধাক্কা, ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নিজেদের আরেকটি বিমানের পেছনে ধাক্কা দিয়েছে। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এতে বিমানের বোয়িং-৭৩৭ এর সামনের অংশ (নোজ) এবং বোয়িং-৭৭৭ এর পেছনের অংশ (টেইল/লেজ) ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও দুর্ঘটনার তথ্য জানতে কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংঘর্ষের কারণে রোববার রাতের বিমানের দুবাই ফ্লাইট বাতিল করা হয়। এরপর যাত্রীদের সোমবার (১১ এপ্রিল) সকালে নতুন ফ্লাইটে দুবাই পাঠানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেন, কীভাবে এ দুর্ঘটনা ঘটল তা তদন্তে কমিটি করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বিমানের হ্যাংগারের ভেতরে এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি।’

তবে বিমানের একজন কর্মকর্তা বলেন, একটি বোয়িং মেরামতের পর হ্যাংগারের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল। ভেতরে ঢুকতেই এটি আরেকটি বোয়িংয়ের পেছনে ধাক্কা দেয়।

কীভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে বিমানের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং বিভাগের কেউ কথা বলতে রাজি হননি।

এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বিমানের বোয়িং-৭৩৭ ফ্লাইটটি মালয়েশিয়া যাওয়ার পথে এর উইন্ডশিল্ডে ফাটল বা ক্র‍্যাক দেখা যায়। সে সময় ফ্লাইটটি মাঝপথ থেকে দেশে ফিরে আসে। তখন বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ