শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আমরা কেনো বেঁচে আছি, আমরা কি জানি?: মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

প্রিয় ভাইয়েরা! জমিনের নাড়াচাড়ার এই ধরন তিন রকমের হয়ে থাকে। জমিন ঘুরে। জমিন চলে। ঘুরা এবং চলার মাঝে মাঝে জমিন কখনো লিফটের মতো হয়ে যায়। কখনো লাইটের মতো হয়ে যায়। যা ২৩ ডিগ্রী পর্যন্ত এসে থাকে। এখান থেকে ঘুরা শুরু করে। তারপর এখান থেকে দ্বিতীয়বার ঘুরা শুরু করে। যখন ২৩ ডিগ্রীতে চলে আসে তখন ২২ মার্চ হয়।

আর ২১ সেপ্টেম্বর ও ২২ মার্চ এই দুই তারিখে সমস্ত পৃথিবীতে দিন—রাত সমান ১২ ঘন্টা করে হয়ে যায়। ইউরোপ, এশিয়া, আফ্রিকা সকল দেশেই ১২ ঘন্টায় দিন ও ১২ ঘন্টায় রাত হয়ে যায়। এই সময় জমিন তার উত্তর ও দক্ষিণ মেরু সমান করে নেয়। এই কারণেই মূলত দিন—রাত সমান হয়ে যায়। জমিনের এই নাড়াচাড়া বাতাসকে হেলাতে থাকে।

বাতাস হেলার কারণেই আমি কথা বলতে পারছি আর আপনারা শুনতে পাচ্ছেন। যদি আল্লাহ তায়ালা বাতাসের এই হেলাধুলাকে বন্ধ করে দেন, তাহলে দশ হাজার লাউডস্পিকার ব্যবহার করেও কেউ কারো কথা শোনাতে পারবে না। আমি জোরে জোরে গলা চিল্লে কথা বললেও আপনারা কিছুই শুনতে পাবেন না। বাতাস হেলাধুলার কারণেই মূলত আমাদের কথা একে অপরের কাছে পৌঁছে থাকে।

ভাইয়েরা! যদি আল্লাহ তায়ালা জমিনকে ডানে—বামে নাড়াচাড়া করা বন্ধ করে দেন, তখন পৃথিবীর সকলে মিলে একসাথে চিল্লাপাল্লা করেও ১ ফিট সামনে নেওয়া যাবে না। জমিনের এই নাড়াচাড়া বন্ধ করে দেওয়ার কারণে আওয়াজ সফর না করার সমস্যা সারা পৃথিবীবাসী পোহাতে হবে। আর এতে সমস্ত শ্রবণযোগ্য বিষয়বস্তুর নেজাম ধ্বংস হয়ে যাবে। এগুলি বেকার হয়ে যাবে।

দ্বিতীয় ক্ষতি যা হবে তা হলো, আমাদের মুখ থেকে যে কার্বন ডাই অক্সাইড প্রতি নিয়ত বের হচ্ছে তা বন্ধ হয়ে যাবে। শ্বাস—নিঃশ্বাস ভিতরে যাবে না। তখন মুখের সামনেই সেটি গোলাকৃত হতে হতেই নিজের শ্বাসেই দম বন্ধ হয়ে মানুষজন মারা যাবে।

ভাইয়েরা! এই বাতাস আমাদেরকে গাছের সবুজ সবুজ পাতা থেকে অক্সিজেন উপহার দিচ্ছে। একদম ফ্রি। টাকা দিতে হয় না। নেওয়ার জন্যে আমাদের কোন কষ্টও পোহাতে হয় না। আল্লাহ তায়ালা অক্সিজেন নামক এই নিয়ামতকে আমাদের জন্য একদম সহজলব্ধ করে দিয়েছেন। বাতাস সেটিকে গাছের পাতা থেকে টেনে আমাদের শরীরের জন্য উপযোগী করে নাকেমুখে দিয়ে দেয়।

আর আমাদের মুখ থেকে নির্গত দূষিত কার্বন ডাই অক্সাইডকে গাছের পাতায় নিয়ে যায়। সেখানে আমাদের দূষিত কার্বন ডাই অক্সাইডকে নতুন করে আমাদের জন্য প্রস্তুত করা হয়। পূণরায় গাছের পাতা থেকে বাতাস আমাদের জন্য নিয়ে আসে। আল্লাহ তায়ালা আমাদের উপর দয়া করে জমিনে এই নেজাম চালু করেছেন। সুতরাং আল্লাহ তায়ালার কাছে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে তাঁর আদেশ—নিষেধ পালন করার মাধ্যমে। আল্লাহ তায়ালা আমাদেরকে আমলের তাওফিক দান করুন। আমীন।

সূত্র: মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ