শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবদুল নবী হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

সাইফুলের ভাগ্নে রিফাত জাহান অপু বিষয়টি নিশ্চিত করে জানান, বড় বোনের জামাই মাইনুদ্দিনের সঙ্গে সৌদি আরবে থাকতেন সাইফুল।

১১ এপ্রিল বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ৮টার দিকে হাইল শহরে সাইফুলের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সাইফুলের মৃত্যু সংবাদটি মাইনুদ্দিন মোবাইলফোনের মাধ্যমে কটিয়াদীর গ্রামের বাড়িতে জানান।

নিহত সাইফুলের মরদেহ দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি। এদিকে জীবিকার তাগিদে সাইফুলের সৌদি আরবে গিয়ে নিহত হওয়ায় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ