শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘দুই ঈদ ব্যতিত ইসলামে অন্য কোন দিনের শ্রেষ্ঠত্ব বা খুশির দিন নাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পহেলা বৈশাখ উৎযাপন সম্পর্কে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন জুমার বয়ানে বলেন, বাংলা বছরের প্রথম দিন ১লা বৈশাখ। দেশের কিছু মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিন পালন করে থাকেন কিন্তু দুই ঈদ ব্যতিত ইসলামে অন্য কোন দিনের কোন ফজিলত বা শ্রেষ্ঠত্ব বা খুশির দিন নাই।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যেহেতু আল্লাহর বান্দা; তাঁর হুকুমের পাবন্দ। সেহেতু দিন হিসেবে এটাকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। যাঁরা এ দিনে আড়ম্বরনার সাথে আয়োজন করে পান্তা-ইলিশ খাওয়া এবং মঙ্গল শোভাযাত্রাসহ ইত্যাদি অনুষ্ঠান করা অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন আমি তাদের কে বলব এরকম করা ঠিক হবে না।

আমি সরকার কে অনুরোধ করব মাহে রমজানুল মুবারকে পান্তা-ইলিশ খাওয়া এবং মঙ্গল শোভাযাত্রা বা এ জাতীয় কোন অনুষ্ঠান যাতে রমজানের পবিত্রতায় বিঘ্ন ঘটায়। এমন কোন অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

আর যাঁরা এ দিনে পান্তা-ইলিশ খাওয়া নিজেদের উপর ওয়াজিব করে নিয়েছেন পান্তা-ইলিশ না খেলে চলবেই না, তাঁরা যেন সাহরির সময় বা ইফতারে নিজের ঘরে বসে খান। সব থেকে ভাল হয় এই পান্তা-ইলিশের অর্থ গরীব দুঃখিদের মাঝে বিলিয়ে দিলে।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আরো বলেন, বছরের প্রথম দিন উপলক্ষ্যে যদি কিছু করতেই হবে তাহলে দুরুদ শরীফের মাহফিল বা কুরআন খতমের মাহফিলের জিকির আজকারের মাধ্যমে বছর শুরু করা। তাতে আরো বেশি বরকত হবে বলে মন্তব্য করেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তাওফিক দান করেন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ