মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির আঘাতে ১২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির আঘাতে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। দুর্যোগ কবলিত বিভিন্ন গ্রাম থেকে নতুন করে মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে যায়। কাদামাটির নিচে চাপা পড়া অবস্থায় মরদেহগুলো পাওয়া গেছে।

সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে রয়টার্স ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত ১২৩ জন নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের প্রভাবে কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হয়। এতে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে দেশটির হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ। এই কাজে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীকে। হঠাৎ বন্যায় আটকে পড়া লোকজন উদ্ধারে রাবারের নৌকা ব্যবহার করা হচ্ছে।

ঝড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে গাছপালা। রাস্তা-ঘাট কর্দমাক্ত হওয়ায় চলাচল করা যাচ্ছে না। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

-এটি