শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পৃথিবীর সুরক্ষা নিশ্চিতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পালাউয়ের কোররে সপ্তম আওয়ার ওশেন কনফারেন্সে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, পৃথিবীর সুরক্ষার লক্ষ্যে আমাদের অবশ্যই মহাসাগর ও ইকোসিস্টেম রক্ষা ও সংরক্ষণ করতে হবে। জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ, সমুদ্র সম্পদের বেপরোয়া আহরণ ও উপকূলীয় আবাস ও জলজ সম্পদ ধ্বংস করার কারণে গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম সেবা প্রদানে মহাসাগরের সক্ষমতা হ্রাস পেয়েছে।

ড. মোমেন বলেন, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে মহাসাগর, সাগর ও সমুদ্র সম্পদ ধ্বংস হচ্ছে। পাশাপাশি এগুলো ক্রমবর্ধমানভাবে হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, এসডিজি ১৪ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ অবৈধ, অনবহিত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য শিকার বন্ধ করতে একটি ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন গ্রহণ ও সেন্ট মার্টিন দ্বীপে একটি নতুন মেরিন প্রোটেক্টেড এরিয়া নির্ধারণ করাসহ পাঁচটি নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছে। অন্য তিনটি প্রতিশ্রুতি হচ্ছে- ২০২৩ সাল নাগাদ নিরাপদ জাহাজ রিসাইক্লিং নিশ্চিতকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা ২০২১ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য সুনীল অর্থনীতির আওতায় টেকসই উপায়ে সমুদ্র সম্পদ আহরণ।

তিনি আরও বলেন, উন্নত জীবনের লক্ষ্যে মহাসাগর ও সাগরের ব্যবস্থাপনা উন্নয়নের জন্য আমরা একটি নতুন পথ তৈরি করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ