শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আল আ’ক’সায় ইস*রায়েলি হামলা: সৌদি আরবের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: মসজিদে আকসায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও ফিলিস্তিনিদের জন্য আল আকসায় প্রবেশ পথ বন্ধ করে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদ এ ধরণের নিষ্ঠুর কার্যক্রমকে সর্মথন করে না। ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে আরো বলা হয়েছে, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলা আল আকসার স্পষ্ট অপমান।

নিরস্ত্র ফিলিস্তিনিদের অধিকার, পবিত্রতা লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহিতা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সৌদি।

-কেএল